খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন, ১৪৩৩

সুদের হার বাড়ার শঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সুদের হার বাড়ার শঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

যোগফল প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি সপ্তাহেই সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন ঘটেছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের ইল্ড বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির ওপর চাপ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬৬ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৭ দশমিক ৪০ ডলারে। এর আগে গত সোমবার স্বর্ণের দাম ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

সুদের হার বাড়ার প্রভাব

স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন জানান, তেলের দাম বৃদ্ধি, ফেডের সুদের হার বাড়ানোর প্রায় নিশ্চিত সম্ভাবনা, ডলার শক্তিশালী হওয়া এবং দীর্ঘমেয়াদি বন্ডের ইল্ড উচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্মিলিত প্রভাবেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

তার মতে, বর্তমান নিম্নমুখী চাপ কাটাতে হলে স্বর্ণের দাম আবার ৪ হাজার ৪৪০ ডলারের ওপরে উঠতে হবে।

সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সুদ বা লভ্যাংশহীন এই মূল্যবান ধাতু ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে।

তেলের দাম বৃদ্ধির প্রভাব

এদিকে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুথি বিদ্রোহীদের হামলা এবং পূর্ব-পশ্চিম পাইপলাইন অচল হয়ে পড়ায় তেলের সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ৮০ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ১ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৭৪২ দশমিক ৭৪ ডলার। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ দশমিক ৭৯ ডলারে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

ছবিতে জাপানি প্রতিনিধি দল

আবুনাঈম রিপন | নরসিংদী প্রতিবেদক:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপান সরকারের স্বাস্থ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। 

পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকটির ভূমিকা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য এরশাদ মেম্বার, ক্লিনিকের জমিদাতা গাজী সালাহউদ্দিন জিনুর ছেলে নিপু গাজী, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাদেকসহ ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবিতে নেতাকর্মী

আফজাল মিয়া | বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলকে তার নিজ বসতঘরে ঢুকে মারধর এবং ঘরের মালামাল লুট ও ভাংচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। দায়ের করা মামলা নং ১১ (তাং ১৪.০৯.২৬ইং)।

ঘটনার ৫ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান অভিযুক্ত করে থানায় দায়ের করার মামলায় ২০ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। তবে এঘটনায় মঙ্গলবার (১৫.০৯.২৬ইং) সন্ধ্যা পর্যন্ত কোন গ্রেপ্তার নেই বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ছাত্রদল নেতার দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম (সাং মুফতিরগাঁও), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া (সাং বিশ্বনাথ নুতন বাজার), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন (সাং চান্দশিরকাপন), সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন (সাং মুফতিরগাঁও), সহ সভাপতি কয়েছ আহমদ (সাং জানাইয়া), যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (সাং দৌলতপুর), রেজাউল ইসলাম রেজা (সাং শ্রীধরপুর), সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ (সাং পাহাড়পুর), প্রচার সম্পাদক পারভেজ আহমদ (সাং বন্ধুয়া), যুবলীগ নেতা রাজন আহমদ অপু (সাং মুফতিরগাও), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয় (সাং তেলিকোনা), কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী (সাং সেনেরগাঁও), স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী (সাং শরিষপুর), এবং ওয়াজিবুল মিয়া (সাং মিরেরচর), হেলাল (সাং দক্ষিণ দশপাইকা), আইদিদ আহমেদ (সাং অজ্ঞাত), আবু আহমেদ তালহা (সাং অজ্ঞাত), নাইম আহমদ (সাং অজ্ঞাত), আব্দুল হক কুতুব (চকরামপ্রসাদ)।

থানায় ছাত্রদল নেতা বকুলের দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে বাদী পৌর শহরের টিএনটি রোডস্থ নিজ বাসায় অবস্থানকালে মামলার প্রধান অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে সমূহ অভিযুক্তরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহাড় রড়, জিআই পাইপ, লাঠি-সোঠা’সহ দেশীং অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতঘরে অনাধিকার প্রবেশ করে তার (বাদী)’র উপর হামলা করেন। হামলায় তিনি গুরুত্বর আহত হন। হামলার সময় অভিযুক্তরা বাদীর বসতঘরে থাকা আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাংচুর করেছে বলে মামলার বাদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল তার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু :

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু :

প্রতিকী ছবি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে ইশরাত হোসেন মোল্লা নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ৭ বছর বয়সী এই শিশুটি। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইশরাত হোসেন মোল্লা কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের আল আমিন মোল্যার ছেলে। 
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় হঠাৎ করেই নিখোঁজ হয় সে।

অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। দীর্ঘক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভেসে উঠতে দেখেন তারা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইশরাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

যোগফল অনলাইন ডেস্ক